“জুলুম হলে জিহাদ হবে”– মাদানির মন্তব্য ঘিরে দেশজুড়ে বিতর্ক!

জমিয়তে উলামায়ে হিন্দ-এর প্রধান মাওলানা মাহমুদ মাদানি সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র চর্চা শুরু হয়েছে। একটি অনুষ্ঠানে তিনি বলেন— “যেখানে জুলুম বা অন্যায় হবে, সেখানে জিহাদ হবেই।”এই মন্তব্য সামনে আসার পরই রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।মাদানি আরও অভিযোগ করেন যে, দেশের বিচারব্যবস্থা, বিশেষ করে সুপ্রিম কোর্ট, সরকারের প্রভাবের বাইরে স্বাধীনভাবে কাজ করতে পারছে না। তিনি বলেন, সাম্প্রতিক কিছু রায় সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্ণ করছে।এছাড়া “ঘর ওয়াপসি”, “লাভ জিহাদ”, “ল্যান্ড জিহাদ”— এসব শব্দ ব্যবহার করে মুসলিম সমাজকে টার্গেট করা হচ্ছে বলেও তিনি দাবি করেন। তার মতে, এগুলো জিহাদের প্রকৃত অর্থ বিকৃত করছে।অন্যদিকে, শাসকদল ও কিছু সংগঠন তার মন্তব্যকে উসকানিমূলক বলে আখ্যা দিয়ে কড়া সমালোচনা করেছে। তারা বলছে, এ ধরনের বক্তব্য সমাজে উত্তেজনা ছড়াতে পারে।তবে মাদানির সমর্থক মহল বলছে, তিনি জিহাদ বলতে অন্যায়-বিরোধী প্রতিরোধের কথা বলেছেন, সশস্ত্র সংঘর্ষের কথা নয়।বক্তব্যকে কেন্দ্র করে বিতর্ক অব্যাহত, এবং রাজনৈতিক মহলেও এর প্রভাব পড়ছে।

Facebook link –

https://www.facebook.com/share/v/1FHonFE7Si/